ম্যারাডোনার ফেসবুক-ইনস্টাগ্রামে ‘বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৭:৫০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৭:৫০

ইনস্টাগ্রামে ম্যারাডোনার পোস্ট হঠাৎই বাংলাদেশ দলের অনুশীলনে হাজির ডিয়েগো ম্যারাডোনা। স্পেশাল অলিম্পিকের জন্য সংযুক্ত আরব আমিরাতে আমন্ত্রিত বাংলাদেশের ফুটবলারদের বিস্ময়ে চোখ কপালে। তাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর পর সেই মুহূর্ত এবার আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ভাগাভাগি করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ম্যারাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী বছর স্পেশাল অলিম্পিক হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ সহ ৩০টি দেশের খেলোয়াড়রা গেছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ এসে উপস্থিত হন ম্যারাডোনা।

বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে মিনিট দশেকের মতো সময় কাটান বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সেই মুহূর্তের স্থিরচিত্র এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজের অনুভূতিও ভাগাভাগি করেছেন এই লিখে, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার বন্ধুরা, যারা ২০১৯ সালে আবুধারির স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে। বধির এই খেলোয়াড়দের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আল-ফুজাইরা ক্লাব আমাদের সঙ্গে অনুশীলনের জন্য।’

ফেসবুকে ম্যারাডোনার পোস্ট পোস্টের পরের অংশে ম্যারাডোনা লিখেছেন, ‘খেলাধুলা কিছুটা বিস্ময়কর, কারণ এটা আমাদের কাছে আনে, একতাবদ্ধ করে। সবার জন্য ভালোবাসা, বিশেষ করে তাদেরকে, যারা নিজেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিদিন। হাল ছেড়ে দিও না!’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম