তেহরানে ভলিবল দলের নিবিড় অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৮:৩৫আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:৪১

ইরানি কোচের সঙ্গে অধিনায়ক হরষিৎ বিশ্বাস গত সপ্তাহে উন্নত প্রশিক্ষণের জন্য ইরানের রাজধানী তেহরানে গেছে জাতীয় ভলিবল দল। কোচ আলীপোর আরজির অধীনে দুই বেলা চলছে  অনুশীলন। ভলিবল দলের এক বিশাল অর্জনের কাণ্ডারি এই কোচ।  ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তার কোচিংয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার লক্ষ্য ইরানি কোচের। 

তেহরান থেকে বাংলা ট্রিবিউনকে আলীপোর আরজি জানিয়েছেন, ‘আমার অধীনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আগামী মাসে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে অনুশীলন চলছে। শিরোপা ধরে রাখা আমার জন্য বড় চ্যালেঞ্জ। ঘরের মাঠে শিরোপা জিততেই হবে।’

তেহরানে অনুশীলন নিয়ে সন্তুষ্ট হলেও ঢাকায় ‍সুযোগ-সুবিধার অভাবের জন্য তার কণ্ঠে কিছুটা ক্ষোভ, ‘এখানে দুই বেলা কঠোর অনুশীলন চলছে, খেলোয়াড়দের  ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল ভুল শুধরে দেওয়া হচ্ছে। কিন্তু ঢাকায় সব সময় এমন অনুশীলন সম্ভব হয় না। সারা বছর এমন নিবিড় অনুশীলন হলে বাংলাদেশের ভলিবল অনেক এগিয়ে যেতো।’

গত মঙ্গলবার ছিল ইরানের নওরোজ বা নববর্ষ। সেদিন এক প্রস্তুতি ম্যাচে  তেহরান বিশ্ববিদ্যালয়কে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। তেহরানে এরকম ১০/১২টা ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

তেহরানে বাংলাদেশ ভলিবল দল আরজি জানালেন, এই জয়ে খেলোয়াড়রা আরও উজ্জীবিত, ‘ইরান ভলিবলে  শক্তিশালী দল। ইরানের ক্লাব বা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেললে বাংলাদেশের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। ছেলেরা কঠোর পরিশ্রম করছে, তাদের মধ্যে শেখার আগ্রহও আছে। এভাবে নিবিড় অনুশীলন করতে পারলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের শিরোপা ধরে রাখা সম্ভব।’

জাতীয় দলের নতুন অধিনায়ক হরষিৎ বিশ্বাস তেহরানে অনুশীলন করতে পেরে খুব খুশি, ‘এখানে দুই বেলা অনুশীলন হচ্ছে। ইরানি কোচ আমাদের বিভিন্ন টেকনিক নিয়ে কাজ করছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে আমরা জিতেছি। আশা করছি, ঢাকায় ফেরার আগে আমাদের খেলার মান অনেক বাড়বে।’

আরেক তারকা খেলোয়াড় আল জাবিরও একই কথা বললেন, ‘তেহরানে অনুশীলন ভালোই হচ্ছে। এখানে এসেই নওরোজ উৎসব দেখলাম। আশা করি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে আমাদের দলটা আরও ভালো হয়ে উঠবে।’

৬ এপ্রিল তেহরান থেকে ঢাকায় ফেরার কথা ভলিবল দলের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম