কমনওয়েলথ গেমসে পদক জয়ের আশা শুটারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ২২:৪৯আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২২:৪৯

কমনওয়েলথ গেমসের ভিলেজে বাংলাদেশের শুটাররা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আগামী ৪ থেকে ১৫ এপ্রিল হবে কমনওয়েলথ গেমসের আসর। ৭১টি দেশের একটি হয়ে এতে অংশ নেবে বাংলাদেশ। ১৯টি ডিসিপ্লিনে হবে ২৭৫ ইভেন্টের লড়াই। যার মধ্যে মাত্র ৬ ডিসিপ্লিনে অংশ নেবে লাল-সবুজের দল। শুটিং, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, কুস্তি ও অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা শুটিংকে ঘিরে।

সবার আগে বাংলাদেশের শুটাররা পৌঁছেছে গেমস ভিলেজে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হতে আগে-ভাগেই তাদের সেখানে যাওয়া।

বাংলাদেশের একাধিক পদক এসেছে কিন্তু কমনওয়েলথ গেমস থেকেই। অতীতে একাধিক স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এসেছে। সবশেষ স্কটল্যান্ডে আব্দুল্লাহ হেল বাকী রৌপ্য জিতেছিলেন।

এবারও তেমন কিছু হবে আশাবাদী শুটাররা। বুকভরা আত্মবিশ্বাস নিয়ে তাদের দেশ ছাড়ার কথা জানালেন কমনওয়েলথ গেমসের বাংলাদেশ দলের শেফ দ্য মিশন নাজিমউদ্দীন চৌধুরী। রবিবারের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘শুটাররা দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছেন দুইজন বিদেশি কোচের অধীনে। তারা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যও দেখছেন। এবারও তাদের সামনে সুযোগ আছে পদক জয়ের। আমরা আশা করতেই পারি।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আশা হারাচ্ছেন না, ‘আমরা সেরা ক্রীড়াবিদদের কমনওয়েলথ গেমসে পাঠিয়েছি। তাদের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য গেমসে কাজে লাগবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম