ভলিবল ফেডারেশনকে সাহায্যের আশ্বাস বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ২২:৩০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২২:৪৭

স্বাধীনতা দিবস ভলিবলে প্রধান অতিথি ছিলেন নাজমুল জাতীয় হকি দলের কোচের ব্যয়ভার বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ভলিবলেও সাহায্যের আশ্বাস দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। স্বাধীনতা দিবস ভলিবলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আশার কথা শুনিয়েছেন তিনি।

হকির মতো ভলিবলেও কোচের জন্য বাজেটের আশ্বাস দিলেন নাজমুল, ‘হকির কোচের জন্য আমরা সহায়তা করেছি। ভলিবল চাইলেও দেবো। তবে মিডটার্ম কোচের জন্য বাজেট তৈরি করতে হবে। আমাকে ওই বাজেট দিলে বিসিবি হোক বা পৃষ্ঠপোষকদের মাধ্যমে হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে।’

ক্রিকেটের এই কর্মকর্তা ভলিবল সামনে থেকে খুব উপভোগ করেছেন, ‘অনেক দিন পর মাঠে এসে ভলিবল খেলা দেখলাম। তরুণরা দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। আমার জানা মতে দেশের অধিকাংশ মানুষই ফুটবল ও ভলিবল খেলে বড় হয়েছে। আসলে এগিয়ে যেতে চাইলে যে কোনও খেলাতেই পৃষ্ঠপোষকতা প্রয়োজন।’

ভলিবলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন বিসিবি প্রধান, ‘বাংলাদেশে ভলিবলের একটি সুন্দর ভবিষ্যৎ রয়েছে। নতুন প্রজন্মের খেলা দেখে তাই মনে হয়েছে।’ এছাড়া ক্রীড়াঙ্গনে মেয়েদের অবদান নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘শিলা ও মাবিয়া স্বর্ণ জিতে এনেছে। ফুটবলে মেয়েরা অবিস্মরণীয়ভাবে এগিয়ে যাচ্ছে। একটার পর একটা ট্রফি জিতে আনছে। এতেই প্রমাণ হয় যে দেশের মেয়ে ক্রীড়াবিদরাও এগিয়ে যাচ্ছে।’

স্বাধীনতা দিবস ভলিবলের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খেলা শেষে চ্যাম্পিয়ন সেনাবাহিনী, রানার্সআপ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও তৃতীয় নৌবাহিনীর হাতে ট্রফি তুলে দেন নাজমুল। এসময় ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম