সস্তা কস্টিউমে সাঁতারু নাহিদের লজ্জা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ১১:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ২০:১৮

মাহমুদুন নবি নাহিদ কমনওয়েলথ গেমসে শুটিং ছাড়া অন্য কোনও ডিসিপ্লিনে তেমন কোন আশা নেই বাংলাদেশের। অংশ নেওয়াই বড় কথা, এই চিন্তা মাথায় নিয়ে এই গেমসে গেছে অ্যাথলেটরা। সাঁতারে হয়েছেও তাই। ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের তৃতীয় হিটে ৮ জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন মাহমুদুন নবি নাহিদ, সময় নেন ২৬.৫৬ সেকেন্ড।

এই ইভেন্টে ৫৪ জন সাঁতারুর মধ্যে ৩৮তম স্থান পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ২১ বছর বয়সী এই সাঁতারু। নিজের এই টাইমিং দেখে হতাশ তিনি। দক্ষিণ এশিয়ার ভারত ও শ্রীলঙ্কার সাঁতারুরা উন্নতি করতে পারলেও বাংলাদেশ পিছিয়েই আছে।

নাহিদ বললেন, ‘এসএ গেমসে ভারতীয় ও শ্রীলঙ্কানরা উন্নতি করতে পেরেছে, আমি পারিনি। কেন সেটা আপনারা নিশ্চয় জানেন। তারা সারা বছরই উন্নত ট্রেনিংয়ের মধ্যে থাকে, তাদের সুযোগ-সুবিধাও দেওয়া হয় অনেক। আর আমি আজ যে কস্টিউমটি পরে পুলে নেমেছি, সেটা মনে হয় সস্তার দিক থেকে এক বা দুই নম্বর হবে। খুব লজ্জা লাগছিল তখন।’

তারপর তার উপলব্ধি, ‘প্রথমবার এত বড় আসরে খেলতে নেমেছি। অন্যরকম এক অভিজ্ঞতা। বড় বড় তারকা সাঁতারুদের দেখছি, অনেক কিছুই শিখছি। আর মনে হচ্ছে আমরা তো আসলে সব দিক থেকেই পিছিয়ে। এই পর্যায়ে খেলতে হলে যে ধরনের ট্রেনিং প্রয়োজন সেটা আমরা নিতে পারি না। সুযোগ-সুবিধাও ততটা পাই না। তার ওপর গত প্রায় দেড় মাস কোরিয়ান কোচকেও পাইনি ট্রেনিং ক্যাম্পে। যার প্রভাব তো কিছুটা পরেছে পারফরম্যান্সে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম