রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ী যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২২:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২২:৫৭

দ্বিতীয় রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টে বিজয়ী ও আয়োজকরা (ছবি: সংগৃহীত) রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার। এছাড়া রানারআপ ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান। মেয়েদের মধ্যে বিজয়ী হয়েছেন মিসেস ফাতেমা মতিউর। ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে গত ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের খেলা।

শনিবার (২১ এপ্রিল) রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক। তিনিই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী, ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্নেল মো. আবদুল বারী (অব.), রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার মটরস লিমিটেডের এমডি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান প্রমুখ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান