পুরস্কার পেলেন কমনওয়েলথে রুপা জয়ী বাকী-শাকিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ২১:৫৩আপডেট : ০৬ মে ২০১৮, ২১:৫৩

পুরস্কারের চেক হাতে আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আগেই ঘোষণা দিয়েছিল, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকের জন্য ১০ লাখ, রৌপ্যপদকের জন্য পাঁচ লাখ এবং ব্রোঞ্জ পদকের জন্য তিন লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। গত মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশের প্রাপ্তি দুটি রুপা। দুই পদক জয়ী আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদের হাতে রবিবার পুরস্কারের চেক তুলে দিয়েছে বিওএ।

গোল্ড কোস্টে বাংলাদেশের দুটি পদকই এসেছে শুটিং থেকে। ১০ মিটার এয়ার রাইফেলে বাকী এবং ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিলের সাফল্য গর্বিত করেছে দেশের মানুষকে। দুজনের হাতে পুরস্কারের চেক তুলে দিয়েছেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

পুরস্কার পেয়ে বাকী দারুণ খুশি। তিনি বলেছেন, ‘আমাদের পুরস্কার দেওয়ার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এমন পুরস্কার ভবিষ্যতে আরও পদক জিততে অনুপ্রাণিত করবে আমাদের।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের