বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৮:৫৫আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৮:৫৫

কেক কেটে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন করা হয় আজ  ২ জুলাই  বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) দিবসটি পালন করেছে।

১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসের সূচনা। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে বিএসপিএ’র নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন বলেছেন, ‘প্রতি বছর আমরা দিবসটি উপলক্ষে একাধিক প্রবীণ ক্রীড়া সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতি দিয়ে থাকি। তবে সংবর্ধনা অনুষ্ঠান বিএসপিএ নাইটে আয়োজন করা হয় বলে আমরা বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস সীমিত পরিসরে উদযাপন করি।’

বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি পরাগ আরমান, সাবেক সভাপতি  হাসানউল্লাহ খান রানা, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক আরিফ সোহেল, সিনিয়র সদস্য সেলিম নজরুল হক, কামরুন্নাহার ডানা, অর্থ সম্পাদক রাহেনুর ইসলাম প্রমুখ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম