নিরাপত্তা শঙ্কায় ভারতে যাননি সুইস ‘নাম্বার ওয়ান’

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১৬:২০আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৬:২৬

সুইজারল্যান্ডের স্কোয়াশ তারকা অ্যাম্রি অ্যালিঙ্কস সুইজারল্যান্ডের জুনিয়র পর্যায়ের এক নম্বর স্কোয়াশ খেলোয়াড় অ্যাম্রি অ্যালিঙ্কস। অথচ ভারতের বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অংশ নেননি এই সুইস খেলোয়াড়। ‘ভারতে মেয়েরা নিরাপদ নয়’- এই ভয়ে প্রতিযোগিতায় যোগ দেননি অ্যালিঙ্কস।

ভারতের চেন্নাইয়ে ১৭ জুলাই থেকে শুরু হয়েছে স্কোয়াশের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২৮ দেশের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা যোগ দিয়েছেন এই প্রতিযোগিতায়। কিন্তু অ্যালিঙ্কসের বাবা-মা মেয়েকে ভারতে পাঠাতে রাজি হননি। এশিয়ার দেশটির নিরাপত্তা শঙ্কাই এর প্রধান কারণ হিসেবে জানিয়েছেন সুইজারল্যান্ডের কোচ পাসকল ভুরিন। জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ যেখানে হচ্ছে, সেই চেন্নাইয়ে কিছুদিন আগেই ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’র খবর, অ্যালিঙ্কসের বাবা-মা ভারতীয় সংবাদমাধ্যমে পড়েছেন দেশটিতে মেয়েরা ভীষণ অনিরাপদ, প্রতিনিয়ত ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন মেয়েরা।

সংবাদমাধ্যমটিকে সুইস কোচ ভুরিন বলেছেন, ‘তারা (অ্যালিঙ্কসের বাবা-মা) ইন্টারনেটে প্রতিবেদন পড়ে জেনেছেন ভারত কতটা অনিরাপদ। তাই তাদের মেয়েকে পাঠিয়ে ঝুঁকি নিতে চাননি। যদিও এখন পর্যন্ত আমাদের অপ্রীতিকর কোনও পরিস্থিতির সামনে পড়তে হয়নি।’

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর ছিল, ইরান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রও একই ঘটনায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক