২০০ মিটারে সেরা জহির-সোহাগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২১:১৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২১:১৭

সামার অ্যাথলেটিকসে ২০০ মিটারে স্বর্ণ জয়ের পর সোহাগী আক্তার ও জহির রায়হান সোহাগী আক্তারের সঙ্গে সমান গতিতে এগিয়ে যাচ্ছিলেন শিরিন আক্তার। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি, হার মেনেছেন দশমিক ১০ সেকেন্ডের ব্যবধানে। জাতীয় সামার অ্যাথলেটিকসের ২০০ মিটার দৌড়ে ২৫.১০ সেকেন্ডে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর সোহাগী। ছেলেদের বিভাগে এই ইভেন্টে শ্রেষ্ঠত্ব বিকেএসপির জহির রায়হানের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে শিরিনের পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন সোহাগী। তখনই হয়তো পণ করেছিলেন, ‘প্রতিশোধ’ নেবেন ২০০ মিটারে। শনিবার লক্ষ্য পূরণ হলেও টাইমিং নিয়ে তিনি সন্তুষ্ট নন, ‘ক্লান্তির কারণে টাইমিং ভালো হয়নি। তবে আবার ২০০ মিটারে সেরা হয়ে খুব ভালো লাগছে।’

২০১৬ সালে জাতীয় এবং গত বছর সামার অ্যাথলেটিকসে ২০০ মিটারে স্বর্ণজয়ী সোহাগীর চোখ আগামী মার্চে এসএ গেমসের দিকে, ‘এসএ গেমসে ভালো করার  চেষ্টা করবো। নেপালে স্বর্ণ জিততে পারবো কিনা জানি না, তবে ভালো টাইমিং করতে চাই।’

ইনজুরি কাটিয়ে অনেক দিন পর ট্র্যাকে ফিরে বাজিমাত করেছেন জহির। আগের দিন জিতেছিলেন ৪০০ মিটারের স্বর্ণপদক। শনিবার ২০০ মিটারে ২১.৭০ সেকেন্ডে স্বর্ণ জিতে তিনি উচ্ছ্বসিত, ‘দীর্ঘ দিন ইনজুরিতে ছিলাম। তবে এই প্রতিযোগিতায় ভালো করার আত্মবিশ্বাস ছিল। ৪০০ মিটারে রেকর্ড গড়ার আশা করেছিলাম। সেটা অল্পের জন্য হয়নি। ২০০ মিটারেও রেকর্ড হয়নি, কিন্তু আমি স্বর্ণপদক জিততে পেরে খুশি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম