গ্র্যান্ড মাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৯

গ্র্যান্ড মাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার্স দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান।

১০ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ফাহাদ ভারতের আন্তর্জাতিক মাস্টার ধূলিপাল্লা বালা চন্দ্রার সঙ্গে টাই করেন। তারপর টাইব্রেকারে গড় রেটিং পদ্ধতিতে তিনি হাতে নেন ট্রফি।

সাড়ে ৬ পয়েন্ট পেয়েছেন ৪ খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয়, ভারতের গ্রান্ড মাস্টার আর এম ললিত বাবু চতুর্থ, বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পঞ্চম ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ হয়েছেন ষষ্ঠ।

এছাড়া ভারতের নীলেশ সাহা সপ্তম, বাংলাদেশের মিনহাজ উদ্দিন অষ্টম, তৈয়বুর রহমান নবম ও সৈয়দ মাহফুজুর রহমান হন দশম।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক