প্রো-কাবাডি খেলতে ভারত গেলেন মাসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১১:৫৯আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১১:৫৯

মাসুদ করিম গতবারের মতো এবারও ভারতের প্রো-কাবাডি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন খেলোয়াড়- বেঙ্গল ওয়ারিয়র্সে জিয়াউর রহমান, হরিয়ানা স্টিলার্সে জাকির হোসেন ও ইউপি যোদ্ধায় সোলায়মান কবির। কিন্তু নানা কারণে জাকির ও সোলায়মানের যাওয়া হয়নি। তাদের পরিবর্তে জিয়াউরের সঙ্গে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন মাসুদ করিম। বৃহস্পতিবার সকালে দিল্লির উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এবারের প্রো-কাবাডি লিগে ইউপি যোদ্ধার হয়ে খেলবেন মাসুদ। তার লক্ষ্য বাংলাদেশের কাবাডিকে নতুন করে সেখানে তুলে ধরার। দেশ ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন,জাকির ও সোলায়মান নানা কারণে লিগে খেলতে পারল না। তাদের জায়গায় আমার সুযোগ হয়েছে। আরও আগেই যাওয়ার কথা ছিল। ভিসা জটিলতা ও অনাপত্তিপত্র পেতে দেরি হওয়ায় আগে যেতে পারিনি। অবশেষে যেতে পেরে বেশ ভালো লাগছে। সেখানে বাংলাদেশের কাবাডিকে নতুন করে তুলে ধরতে চাই।’

প্রো-কাবাডি শুরু হয়েছে ৭ অক্টোবর থেকে। মাসুদের দলের এখনও খেলা বাকি ১৬টি ম্যাচ। আগামী জানুয়ারি পর্যন্ত দলের সঙ্গে থাকতে হবে তাকে। প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের পর ভারতেও কাবাডি লিগ খেলার সুযোগ পেলেন মাসুদ। এমন অর্জনে বেশ উচ্ছ্বসিত তিনি, ‘পাকিস্তানে যেমন বাংলাদেশের হয়ে ভালো করেছি, ভারতে খেলার সুযোগ পেলে তেমন কিছু করার চেষ্টা থাকবে। সেখানে বিভিন্ন প্রদেশে খেলা হবে, প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি। এখন দেখা যাক কী হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম