প্রবীণ ক্রীড়া সাংবাদিকদের বিএসপিএ’র সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

প্রবীণ ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী গত ৫০ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতা ও ক্রীড়া বিষয়ক লেখার সঙ্গে জড়িয়ে থাকা মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, আজম মাহমুদ, এমএ হান্নান খান এবং ইকরামউজ্জামানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে সম্মাননা প্রাপ্তদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়ালেখক কামাল লোহানী। এ সময় তাদের ব্লেজার পরিয়ে দেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

ক্রীড়ালেখনীর সুবর্ণজয়ন্তী সম্মাননা অনুষ্ঠানে কামাল লোহানী বলেছেন, ‘ক্রীড়া বিষয়ক লেখা নিয়ে জীবনের ৫০ বছর বা তারও বেশি সময় পার করে দেওয়া যে কোনও বিবেচনায় কৃতিত্বের। বিরলপ্রজ ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের প্রাপ্য সম্মান দিয়ে বিএসপিএ ধন্য হয়েছে। এমন কীর্তিমানদের সম্মানিত করার মর্যাদা কম নয়।’

কামরুজ্জামান বলেছেন, ‘নিয়তিই আমাকে ক্রীড়া সাংবাদিকতায় টেনে এনেছে।’ আব্দুল তৌহিদের মন্তব্য, ‘এই সম্মাননা পেয়ে আমি কৃতজ্ঞ, আমি কৃতার্থ।’ আজম মাহমুদের কথা, ‘আমি ১৯৯৭ সালে এএফসি পুরস্কার পেলেও আজকের এ সম্মাননা আমার কাছে অনেক বড়।’

ইকরামউজ্জামানও এমন সম্মাননা পেয়ে অভিভূত, ‘জন্মলগ্ন থেকে আমি যে সংগঠনের সঙ্গে জড়িত, তারাই আজ আমাকে সম্মানিত করলো।’ এমএ হান্নান খানের প্রতিক্রিয়া, ‘দৈবক্রমে ক্রীড়া সাংবাদিকতায় এসে আজ অনন্য সম্মাননা পেয়েছি।’

প্রবীণ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন বলেছেন, ‘বিএসপিএ এখন অনেক সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত। এসব কাজের জন্য আমরা অনেক পরামর্শ পাই, যা আমাদের দারুণ উৎসাহিত করে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন আয়োজক কমিটির চেয়ারম্যান এবং বিএসপিএ সহ-সভাপতি শেখ সাইফুর রহমান।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম