আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে বাংলাদেশের সিবগাত-হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ২১:২৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার বালক এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের সিবগাত উল্লাহ ও আব্দুল হামিদ লোকমান। আগামীকাল (বৃহস্পতিবার) ফাইনালে মুখোমুখি হবে তারা।

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বালক এককের সেমিফাইনালে সিবগাত উল্লাহ ২১-১৯, ২১-১১ পয়েন্টে স্বদেশি খন্দকার আবদুস সোয়াদকে ও আব্দুল হামিদ ২১-১৮, ১২-২১, ২১-১৮ পয়েন্টে স্বদেশি গৌরব সিংকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

বালিকা এককের ফাইনালে উঠেছে ভারতের ত্রিষা জলি ও যুক্তরাষ্ট্রের রুহি রাজু। আর বালক দ্বৈতের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের হানিফ মোহাম্মদ ও আব্দুল হামিদ জুটি এবং গৌরব সিং ও মঙ্গল সিং জুটি। বালিকা দ্বৈতে বাংলাদেশের রেশমা আক্তার ও উর্মি আক্তার জুটি এবং রহিমা জেরিন আহম্মেদ ও ক্যামেলিয়া ইসলাম জুটি খেলবে ফাইনাল।

অন্যদিকে মিশ্র দ্বৈতে বাংলাদেশের গৌরব সিং ও উর্মি আক্তার জুটি এবং ভারতের মানবরাজ সুমিত ও ত্রিষা জলি জুটি উঠেছে ফাইনালে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম