তিনদিনের ম্যাক্স গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট শেষ হলো শনিবার। প্রতিযোগিতাটি গত বৃহস্পতিবার শুরু হলেও এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনাঃ মোঃ সামছুল হক।
উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর ও নির্বাহী পরিচালক কাজি ইয়ামিনুর রশিদ তুর্য, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী, সদস্য সচিব লেঃ কর্নেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, লেঃ কর্নেল মোঃ তোজাম্মেল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভেটেরানে অংশ নেন ৬৫০ জন খেলোয়াড়।
অ্যামেচার গলফারদের আর্থিক পুরস্কার না থাকলেও পৃষ্ঠপোষক বাংলাদেশ ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে ছিল গিফট হ্যাম্পার ও বিভিন্ন আকারের ট্রফি।








