স্পেশাল অলিম্পিকে সেরা সাফল্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২১:৩৫আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৩৭

স্পেশাল অলিম্পিকে সেরা সাফল্য বাংলাদেশের স্পেশাল অলিম্পিক গেমসে আগের অর্জনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। চার বছর আগে লস অ্যাঞ্জেলসে জিতেছিল ১৮টি সোনা। আর এবার আবুধাবিতে অর্জন ২২টি সোনা। সঙ্গে ১০টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে স্পেশাল গেমসে সেরা সাফল্যে গর্বিত লাল-সবুজ পতাকা।

বুধবার প্রতিযোগিতার শেষ দিনে টেবিল টেনিসে দুটি এবং বোচ্চে (বোলিংয়ের মতো এক ধরনের খেলা), ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে একটি করে সোনা জিতেছে বাংলাদেশ। মেয়েদের হ্যান্ডবলের শিরোপাও বাংলাদেশের।

এমন সাফল্যে উচ্ছ্বসিত স্পেশাল অলিম্পিক কমিটির ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘গতবারের চেয়ে এবার পদক বেশি এসেছে, তাই আমরা ভীষণ খুশি। অবশ্য এর কারণও আছে। গতবারের চেয়ে এবার বাংলাদেশের বেশি অ্যাথলেট অংশ নিয়েছে। আশা করি, ভবিষ্যতে এমন সাফল্য অব্যাহত থাকবে।’

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ১০৩ জন প্রতিযোগী অ্যাথলেটিকস, সাঁতার, বোচ্চে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল ও বাস্কেটবলে অংশ নিয়েছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের