দ্বাদশ হয়ে হতাশ সিদ্দিকুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:৩৬

বঙ্গবন্ধু কাপে দেশসেরা গলফারের প্রত্যাশা পূরণ হয়নি অনেক দিন কোনও বড় টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি। বঙ্গবন্ধু কাপ ওপেন গলফের দিকে তাই সাগ্রহে তাকিয়েছিলেন সিদ্দিকুর রহমান। তবে দেশসেরা গলফারের আশা পূরণ হয়নি। দ্বাদশ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। বাংলাদেশের আরেক প্রতিযোগী জামাল মোল্লার অবস্থান দশম। সাড়ে তিন লাখ ডলারের এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন থাইল্যান্ডের সাদোম কায়েওকানজানা।

কুর্মিটোলা গলফ কোর্স তার হাতের তালুর মতো চেনা। কিন্তু চিরচেনা মাঠে আবারও হতাশাজনক পারফরম্যান্স সিদ্দিকুরের। শনিবার শেষ রাউন্ডে দুটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও পাঁচটি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেই পিছিয়ে পড়েন তিনি। সেজন্য ভীষণ হতাশ দুটি এশিয়ান ট্যুর বিজয়ী। সব মিলিয়ে পারের চেয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অবশ্যই আমি হতাশ। নিজেকে আনলাকিও বলবো। আজ ভালোই শুরু করেছিলাম। কিন্তু তারপর কয়েকটা বোগি করলাম, আর লড়াই থেকে পিছিয়ে পড়লাম।’

তিনি আরও বলেছেন, ‘দেশের মানুষের আশা পূরণ করতে পারিনি বলে আমি দুঃখিত। আমার চেষ্টার কোনও ত্রুটি ছিল না। প্রথম তিন রাউন্ড তো ভালোই খেলেছিলাম। আশা করেছিলাম শেষ রাউন্ডও ভালো হবে। কিন্তু সেটা হয়নি। কী আর করা, এটাই আমার নিয়তি!’

চ্যাম্পিয়ন সাদোম কায়েওকানজানার প্রশংসা করে সিদ্দিকুর বলেছেন, ‘অ্যামেচার গলফার হিসেবে সাদোমের রেকর্ড ভালো। সে খুব ভালো খেলেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেই তার হাতে ট্রফি উঠেছে। তার প্রতি আমার অভিনন্দন রইলো।’

গত মাসে কলকাতা ওপেনের শিরোপা জিতেছিলেন জামাল। আশা করেছিলেন, ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপের শিরোপাও তার হাতে উঠবে। কিন্তু প্রত্যাশা ও প্রাপ্তির বিস্তর ব্যবধানে তিনি হতাশ, ‘প্রথম ও তৃতীয় রাউন্ডে খারাপ খেলে শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়েছি। এই ফলে আমি সন্তুষ্ট নই। নিজের মাটিতে তো সবাই জিততে চায়। বিদেশিরা আমাদের দেশে এসে ট্রফি নিয়ে যায়। এটা দেখতে ভালো লাগে না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম