স্কুল মিনি হ্যান্ডবলের দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল স্কুল। দুই বিভাগেই রানার্স-আপ স্কলাস্টিকা (উত্তরা)।
শনিবার বালক বিভাগের ফাইনালে সানিডেল জিতেছে ১১-১ গোলে। বালিকা বিভাগের ফাইনালের ফল ১৪-১।
বালক বিভাগে সেরা খেলোয়াড় হয়েছে সানিডেলের ওয়ারীদ শায়ের। বালিকা বিভাগের সেরা খেলোয়াড় একই স্কুলের লাবিবা।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এবং মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়।








