কুড়িগ্রামে জাতীয় সাইক্লিংয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২২:২০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২২:২০

সাইক্লিংয়ে বিজয়ীরা কুড়িগ্রামে শেষ হলো তিন দিনের ৪০তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। এবার ৭টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬টি স্বর্ণ ও ৪টি রৌপ্য পেয়ে রানার্স-আপ হয়। এছাড়া বিজেএমসি ৩টি এবং আনসার ব্যাটলিয়ন ও মাগুড়া জেলা ক্রীড়া সংস্থা ১টি করে স্বর্ণ পদক পায়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক, রিপন কুমার মোদক অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, ক্রীড়া সংস্থার সহসভাপতি আহসান হাবিব নীলু প্রমুখ।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত সাইক্লিং প্রতিযোগিতায় রোড টাইম ট্রায়াল, টিম টাইম ট্রায়াল, ইন্ডিভিজুয়াল পারস্যুট ও টিম পারস্যুটে ৬টি করপোরেট এবং ১৫টি জেলা দল সহ মোট ২৫০ জন সাইক্লিস্ট অংশ নেন। ছেলে ও মেয়েরা ৯টি দলে ভাগ হয়ে মোট ১৮ টি ইভেন্টে অংশ নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি