বিশ্বকাপ আর্চারির সেমিফাইনালে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ১৬:৫৪আপডেট : ০৯ মে ২০১৯, ১৭:০০

বাংলাদেশের তিন আর্চার (বাঁ থেকে) হাকিম, তামিমুল ও রোমান আর্চারি বিশ্বকাপ স্টেজ-২ এর সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। আজ (বৃহস্পতিবার) রিকার্ভ পুরুষ দলগত বিভাগে তুরস্কের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫-৩ সেট পয়েন্টে।

চীনের সাংহাইয়ে পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের তিন আর্চার হাকিম আহমেদ রুবেল, রোমান সানা ও তামিমুল ইসলাম স্বপ্ন দেখিয়েছিলেন।

বেলজিয়ামকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তারা। এরপর নেদারল্যান্ডসকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ দল।

কোয়ার্টার ফাইনালের লড়াইয়েও ভারতকে সহজেই ৫-১ সেট পয়েন্টে হারিয়ে বাংলাদেশ জায়গা করে নেয় সেমিফাইনালে। কিন্তু শেষ চারে এসে জয়ের ধারা ধরে রাখতে পারেননি রোমান সানারা। তুরস্কের কাছে হারতে হয়েছে তাদের ৫-৩ সেট পয়েন্টে।

এখন ব্রোঞ্জ পদকের জন্য লড়বে বাংলাদেশ। এই লড়াইয়ে তাদের সামনে শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের