এশিয়ান সিটিজ দাবায় শিরোপার লক্ষ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ২১:১৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৫১

এশিয়ান সিটিজ দলগত দাবার সংবাদ সম্মেলন বুধবার শুরু হতে যাচ্ছে এশিয়ান সিটিজ দলগত দাবা। ১১টি দেশের ১৪টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। প্রথমবারের মতো প্রতিযোগিতার আয়োজক ঢাকা।

বাংলাদেশের তিনটি দল হলো গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং নৌবাহিনী। এদের মধ্যে চারজন গ্র্যান্ডমাস্টার সমৃদ্ধ গোপালগঞ্জের লক্ষ্য শিরোপা। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে দলটির সদস্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সেই লক্ষ্যের কথাই জানালেন, ‘আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা আছে। তিনজন গ্র্যান্ডমাস্টার নিয়ে গড়া ইরানের দলটি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো।’

১৯৯০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। প্রায় তিন দশক পর শিরোপা জয়ের স্বপ্ন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের চোখে, ‘আমরা এই প্রতিযোগিতায় ইতিবাচক ফল করতে চাই। আমাদের দাবাড়ুরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এমরানুল ইসলাম।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তিন হাজার, রানার্স-আপ দুই হাজার এবং তৃতীয় দলের পুরস্কার এক হাজার ডলার।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম