সামার অ্যাথলেটিকসে দ্রুততম হাসান-শিরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২১:৫৫

আরেকটি সাফল্যের পর হাসান ও শিরিনের উল্লাস সামার অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ও নৌবাহিনীর শিরিন আক্তার।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন হাসান। দ্বিতীয় মোহাম্মদ ইসমাইলের টাইমিং ১০.৬৭ সেকেন্ড, আর তৃতীয় রাকিবুল হাসানের ১০.৭৪ সেকেন্ড।

গত জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ইসমাইলের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন হাসান। তাই সামার অ্যাথলেটিকসে আবার সাফল্য পেয়ে তিনি একটু বেশিই খুশি, ‘জাতীয় অ্যাথলেটিকসে দ্বিতীয় হওয়ার পর অনেক পরিশ্রম করেছি। টাইমিং আগের চেয়ে ভালো করার চেষ্টা করেছি। সামার অ্যাথলেটিকসে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে খুব ভালো লাগছে।’

ছেলেদের মধ্যে লড়াই থাকলেও মেয়েদের ১০০ মিটারে শিরিন একেবারে অপ্রতিদ্বন্দ্বী। ১২.২০ সেকেন্ড সময় নিয়ে টানা নবম বারের মতো দ্রুততম মানবীর মুকুট পরেছেন তিনি। সোহাগী আক্তার (১২.৪৭ সেকেন্ড) দ্বিতীয় এবং শরিফা খাতুন (১২.৪৮ সেকেন্ড) তৃতীয় হয়েছেন এই ইভেন্টে।

আরেকটি সাফল্য পেয়ে শিরিন বলেছেন, ‘আমি পরিশ্রমের সুফল পেয়েছি। ডিসেম্বরে নেপালে এসএ গেমসেও পদক জয়ের চেষ্টা করবো।’

সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে একটাই জাতীয় রেকর্ড হয়েছে। মেয়েদের হাই জাম্পে ১.৬৮ মিটার লাফিয়ে রেকর্ডটা গড়েছেন বাংলাদেশ জেল দলের উম্মে হাফসা রুমকি। ২০০৪ সালে গড়া আগের রেকর্ড ছিল সাথী পারভীনের (১.৬৬ মিটার)।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম