এশিয়া কাপ আর্চারির বাছাইয়ে রোমান দ্বিতীয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

রোমান সানা এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩ বাছাই পর্বে বাংলাদেশের রোমান সানা দ্বিতীয় হয়েছেন। রিকার্ভ এককে ছেলেদের ইভেন্টে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৭১ স্কোর করেন তিনি।

বাছাইয়ে দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন রোমান। আগামীকাল (বুধবার) সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন বাংলাদেশি আর্চার।

এছাড়া একই ইভেন্টে বাংলাদেশের তামিমুল ইসলাম ৬৪৪ স্কোর করে ২০তম ও হাকিম আহমেদ রুবেল ৬৪২ স্কোর করে ২১তম হয়েছেন।

টিম ইভেন্টে বাংলাদেশ হয়েছে চতুর্থ। রোমান, হাকিম ও তামিমুলকে নিয়ে গড়া দলটির স্কোর ১,৯৫৭। সরাসরি কোয়ার্টার ফাইনালে লাল-সবুজ দল খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।

রিকার্ভ মিশ্র দ্বৈতে রোমান ও বিউটি রায় সরাসরি খেলবেন কোয়ার্টার ফাইনালে। এখানেও তাদের থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বী।

রিকার্ভ মেয়েদের ইভেন্টে বিউটি রায় বাছাইয়ে ৬২৩ স্কোর করে ১৪তম হয়েছেন। বুধবার প্রথম রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার আব্দুল হালিল নূর আফিসা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক