ডিআরইউ উৎসবে পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ২১:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:১২

ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ক্রীড়া উৎসব ২০১৯’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

গত ১৯ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনও করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবারের ক্রীড়া উৎসবে পুরুষ সদস্যদের ৯ এবং নারী সদস্যদের ৫ ইভেন্টে মোট ৪৭টি পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের দেওয়া হয়েছে ক্রেস্ট ও সৌজন্য পুরস্কার।

সুস্থ বিনোদনের অংশ হিসেবে সমাজের সর্বস্তরে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী। ডিআরইউ ক্রীড়া প্রতিযোগিতার এই আয়োজনের গুরুত্ব তুলে ধরেছেন তিনি এভাবে, ‘এ ধরনের আয়োজন শুধু নির্মল বিনোদনই দেয় না, এটি একটি বৃহৎ মিলনমেলা। আমি বিশ্বাস করি, এ ধরনের প্রতিযোগিতা স্ব স্ব কর্মক্ষেত্রে কাজের স্পৃহা বাড়াবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়-পরাজয়ের মানসিকতা তৈরি করবে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিআরইউকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওয়ালটন গ্রুপের অব্যাহত পৃষ্ঠপোষকতার প্রশংসা করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘অন্যান্য প্রতিষ্ঠানকেও ওয়ালটনের মতো ক্রীড়া উন্নয়নে এগিয়ে আসতে হবে।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। ডিআরইউয়ের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক কবির আহমেদ।

/জেইউ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী