ভারতের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ২১:১১আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:১১

হাই জাম্পে সোনাজয়ী মাহফুজুর রহমান ভারতের জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ঢাকা অ্যাথলেটিকস টিম নামে অংশ নিয়ে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদকও।

সোমবার অন্ধ্র প্রদেশে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতায় ছেলেদের হাই জাম্পে সোনা পেয়েছেন মাহফুজুর রহমান। গত আগস্টে ঢাকায় সামার অ্যাথলেটিকসে ২.১৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন তিনি। ভারতে অবশ্য অতটা লাফাতে পারেননি। তবে ২.১০ মিটার পেরিয়েই সবাইকে পেছনে ফেলেছেন মাহফুজ।

এর আগে রবিবার ৪০০ মিটার দৌড়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন জহির রায়হান। তার টাইমিং ছিল ৪৭.১৩ সেকেন্ড।

প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের