এবার রোমান সানার নেপাল মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ২০:২৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:২৮

রোমান সানা বছরটা দারুণ কাটছে রোমান সানার। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়া কাপে সোনা জিতেছেন তিনি। ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসেও স্বর্ণালী সাফল্যের লক্ষ্য দেশসেরা আর্চারের। পাশাপাশি করতে চান নিজের সেরা স্কোর।

দক্ষিণ এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতায় রোমান অংশ নেবেন রিকার্ভ একক, দলীয় ও মিশ্র ইভেন্টে। তিনটি ইভেন্টেই সোনা জয়ের প্রত্যাশা তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এসএ গেমসে নিজের ইভেন্টগুলোতে সোনা জয়ের লক্ষ্য আমার। ভাগ্য সহায় হলে তিনটি সোনাও জিতে যেতে পারি!’

ডিসেম্বরে ভীষণ ঠাণ্ডা পড়ে নেপালে। তাছাড়া হিমালয়ের কোলের দেশটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। রোমান অবশ্য ঠাণ্ডাকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন, ‘নেপালের প্রধান সমস্যা ঠাণ্ডা। সকালের দিকে মনে হয় ১০ ডিগ্রির মতো থাকে। এত ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতে বেশ কষ্ট হবে। তবে উচ্চতা নিয়ে কোনও সমস্যা হবে না। আগেও আমি অনেক উঁচু জায়গায় খেলেছি।’

এসএ গেমসের প্রস্তুতি হিসেবে ব্যাংককে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন রোমান। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে তার মন্তব্য, ‘এসএ গেমসের প্রস্তুতি নিতে ব্যাংককে যাচ্ছি। তবে সেখানে ভালো মানের আর্চাররা থাকবে। তাই কঠিন লড়াই হবে বলে মনে হচ্ছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম