এশিয়ান আর্চারির দ্বিতীয় রাউন্ডে রোমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ২২:৪৯আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২২:৪৯

রোমান সানা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ একক ইভেন্টে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রোমান সানা।

রবিবার রোমান সানা প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছেন। সোমবার দ্বিতীয় রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ফিলিপাইনের ফ্লোরান্তে মাতানের। এছাড়া তামিমুল ইসলামও প্রথম রাউন্ডে ‘বাই’ পান।

সাকিব মোল্লা ৬-০ সেট পয়েন্টে ভুটানের দর্জি লামকে ও হাকিম আহমেদ রুবেল ৬-২ সেট পয়েন্টে ফিলিপাইনের মোরেনে লুইস গ্যাব্রিয়েলকে হারান।

মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ডে বাংলাদেশের বিউটি রায় ৭-১ সেট পয়েন্ট কিরগিজস্তানের সারবেকোভাকে হারান। ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে হংকং চায়নার উ জে ইয়ানের বিপক্ষে জেতেন। এছাড়া মেহনাজ আক্তার মনিরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন।

কম্পাউন্ড পুরুষ বিভাগে সোহেল রানা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। এছাড়া মেয়েদের বিভাগে জিতেছেন সুস্মিতা বনিক ও শ্যামলী রায়।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম