ভলিবলের সেমিফাইনালে বাংলাদেশের ছেলেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ২২:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২২:৪১

বাংলাদেশ ভলিবল দল শেষ খেলায় যাদের বিপক্ষে হেরেছিল, সেই ভারতই সেমিফাইনালে নিয়ে গেল বাংলাদেশকে! এসএ গেমসে ছেলেদের ভলিবলে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। দুই ম্যাচ জিতে ভারত হয়েছে গ্রুপসেরা।

এবারের এসএ গেমসের আসর বসেছে নেপালে। ত্রিপুনেশ্বরের কাভার হলে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-০ সেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। তাতে শেষ চারে পৌঁছে যায় বাংলাদেশও। বিপরীতে বাংলাদেশের পর ভারতের কাছে হেরে যাওয়ায় বিদায় নিয়েছে স্বাগতিকরা।

ছেলেদের ভলিবল ইভেন্টের শেষ খেলায় হেরে যাওয়ায় ভারত-নেপাল ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। যেখানে ভারতের জয়ই ছিল প্রার্থনায়। আজ (শুক্রবার) ভারতের দাপুটে পারফরম্যান্সে নেপাল হেরে যাওয়ায় লাভ হয়েছে বাংলাদেশের। এই নেপালকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।

কাভার হলের ম্যাচে ভারত প্রথম সেট জিতে নেয় ২৫-১৫ পয়েন্টে। দ্বিতীয় সেটে আরও দাপট দেখিয়ে পায় ২৫-১৩ পয়েন্টের জয়। আর শেষ সেট ২৫-১৬ পয়েন্টে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাতে ভারত।

মেয়েদের ভলিবলে অবশ্য বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। আজ ভারতের কাছে তারা হেরেছে ৩-০ সেটে। এর আগে প্রথম ম্যাচেও ৩-০ সেটে হেরেছিল স্বাগতিক নেপালের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম