১৩তম এসএ গেমসের জমকালো উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৯, ২২:৫১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:৫৬

লেজার শোয়ে জমকালো আয়োজন ছিল উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠলো ১৩তম এসএ গেমসের। রবিবার বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত’ এই টুর্নামেন্টের। নেপালের তিনটি শহর কাঠমান্ডু, পোখারা ও জানাকপুরে শুরু হতে যাচ্ছে হাজার হাজার ক্রীড়াবিদের লড়াই।

বিকেল ৫টায় নেপাল প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি উদ্বোধন করেন অনুষ্ঠানের। ৩ ঘণ্টার এই জাঁকালো আয়োজনে সন্ধ্যা গড়তেই দশরথ স্টেডিয়ামে বাড়তে থাকে দর্শক সমাগম। তারপর নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে তারা নাচে-গানে। এতে অংশ নেয় হাজার খানেক শিল্পী।

এরপর মশাল প্রজ্জ্বলন করেন এসএ গেমসে তায়কোয়ান্দোতে চারবারের স্বর্ণজয়ী দীপক বিস্তা। মশাল নিভবে ১০ ডিসেম্বর। মশাল প্রজ্জ্বলনের পর লেজার শোয়ের পাশাপাশি সাত দেশের ক্রীড়াবিদরা মাঠ প্রদক্ষিণ করেন। মার্চ পাস্টে অংশ নেন তারা।

এসএ গেমসের জন্য নেপালে মিলিত হয়েছেন আসা ৫ হাজারেরও বেশি অ্যাথলেট, কর্মকর্তা, রেফারি ও সাংবাদিকরা। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ছিল আতশবাজির ফোয়ারা। তাতে আলোকোজ্জ্বল এক ক্রীড়াযজ্ঞের আভাস পাওয়া গেছে।

কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি এনিয়ে তৃতীয়বার নেপাল আয়োজন করছে এসএ গেমস। এর আগে ১৯৮৪ ও ১৯৯৯ সালে দেশটিতে হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর।

১০ দিনের এই গেমসে ২৬টি ডিসিপ্লিনে ৩২৪টি সোনার লড়াইয়ে অংশ নেবেন ক্রীড়াবিদরা, যেখানে আগের মতোই ফেভারিট ভারত। আগের ১২টি আসরেই যে তারা ছিল সবার ওপরে। তবে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কাও বিভিন্ন ডিসিপ্লিনের ইভেন্টগুলোতে নিজেদের সাধ্যমতো লড়াই করবে।

২৬টি ডিসিপ্লিনে এবার নতুন করে যুক্ত হয়েছে গলফ ও কারাতে। আর ৮ বছর পর ফিরেছে ক্রিকেট। প্রথমবার ছেলেদের পাশাপাশি মেয়েরাও ব্যাটে-বলে অংশ নেবে এই প্রতিযোগিতায়। সবচেয়ে বেশি ২০টি ইভেন্ট সাঁতারে, আর দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি ইভেন্ট অ্যাথলেটিকসে। এছাড়া আগের মতোই লড়াই হবে আর্চারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিংয়ের মতো জনপ্রিয় ডিসিপ্লিনে।

এসএ গেমসে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫৯৫ জন অ্যাথলেট। ট্রাইলথন ছাড়া বাকি সব ডিসিপ্লিনেই থাকছেন বাংলাদেশের প্রতিযোগী। গোল নেপাল

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম