আহত হয়ে হাসপাতালে এসএ গেমসে সোনাজয়ী প্রিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০৮

হাসপাতালে যেতে হয়েছে প্রিয়াকে এসএ গেমসে কারাতের দলগত ইভেন্টে আহত হয়ে হাসপাতালে যেতে হলো মারজান আক্তার প্রিয়াকে। চিকিৎসা শেষে এখন তিনি শঙ্কামুক্ত, নিশ্চিত করেছেন কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ক্য শৈ হ্লা।

শ্রীলঙ্কান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াই করার সময় কানের ঠিক নিচে আঘাত পান প্রিয়া। সঙ্গে সঙ্গে তাকে ম্যাটের বাইরে নেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে ব্লু ক্রস হাসপাতালে জায়গা হয় তার।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল ইনচার্জ প্রাজওয়াল মান শ্রেষ্ঠা বলেছেন, ‘আমরা এখনও তাকে পর্যবেক্ষণে রেখেছি। তার ঘাড়ে ব্যথা থাকায় আমরা কিছু ব্যথানাশক ওষুধ দিয়েছি। এখন মনে হচ্ছে তিনি ঠিক আছেন। এরপরও আমরা নিউরো স্পেশালিস্টকে ডেকেছি।’

কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি বলেছেন, ‘তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রিয়ার কাছে থাকা ম্যানেজারের সঙ্গে এইমাত্র কথা বললাম আমি। তিনি আমাকে নিশ্চিত করেছেন, প্রিয়া এখন সুস্থ। তার আহত হওয়ার কারণে আমরা একটি সোনা হারালাম।’

মেয়েদের কুমিতে দলগত ইভেন্টে মুনজেরা বর্ণা, প্রিয়া, হোমায়রা আক্তার অন্তরা ও নাইমা খাতুনের বাংলাদেশ ২-১ এ শ্রীলঙ্কাকে হারায়। কিন্তু প্রিয়ার চোটে একই ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে গেছে তারা। মঙ্গলবার কারাতে থেকে এসেছিল তিনটি সোনা।

/টিএ/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম