ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে মহিলা এককে জিতেছেন বাংলাদেশের এলিনা আক্তার ও দুলালী হায়দার। প্রথম দিনে কোনও বাংলাদেশী খেলোয়াড় জয়ের মুখ দেখেননি।
আজ বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা এককে বাংলাদেশের দুলালী হায়দার ভারতের ললিতাকে, মালয়েশিয়ার ইয়েন মেই নেপালের নাংসালকে, সিঙ্গাপুরের ইয়ুন লাইং ভারতের মুগ্ধাকে, বাংলাদেশের এলিনা সুলতানা নেপালের অমিতা গিরিকে, ভারতের রাসিকা শ্রীলঙ্কার অচিনিনিমেষিকাকে, ভারতের গাদ্দে বাংলাদেশের বৃষ্টিকে, সিঙ্গাপুরের ওং ভারতের তিনুকে, রাশিয়ার পোলিকারপোভা ভারতের কোমলকে, ভিয়েতনামের থুই লিন বাংলাদেশের রেহেনা পারভীনকে এবং ভারতের জুহি দেওয়াঙ্গণ নেপালের সিচ্চি শ্রেষ্ঠাকে হারান।
পুরুষ এককে ভারতের প্রণিথ বাংলাদেশের আসাদুজ্জামানকে, মালয়েশিয়ার লিম চি ভারতের গৌরব প্রাসাদকে, থাইল্যান্ডের কোসিত ভারতের চেতান আনন্দকে, সিঙ্গাপুরের রুইসেং জেথ্রো বাংলাদেশের মোয়াজ্জেম হোসেনকে, ভারতের জোসওয়াল মালয়েশিয়ার সতিস্মরনকে, মালয়েশিয়ার জো ভেন ভারতের অভিষেককে, মালয়েশিয়ার উই হান ভারতের অজয় কুমারকে, সিঙ্গাপুরের জিং হাং বাংলাদেশের রাহাদ কবিরকে, মালয়েশিয়ার জুন উই বাংলাদেশের আবদুল্লাহ আল মাশরাফিকে, থাইল্যান্ডের আদুলরাচ ভারতের নিরাজকে, ভারতের কুশাল থাইল্যান্ডের সংষিতকে, ভারতের সৌরভ বারমা সিঙ্গাপুরের জিন কাই জুকে, ভারতের সরং লক্ষণ সিঙ্গাপুরের জিয়াও ইউকে, ভারতের হরষিত নেপালের সজন কৃষ্ণাকে এবং ভারতের সমির বাংলাদেশের মিনহাজকে হারান।
মিশ্র দ্বৈতে ও একটি জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের আহসান হাবিব পরস ও শাপলা জুটি নেপালের সাজন কৃষ্ণা ও সিচ্চা শ্রেষ্ঠাকে হারিয়েছে।
/আরএম/এআর/







