প্রিমিয়ার ডিভিশন দাবা শুরু ৬ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৫, ২০:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:৩৬

Press-Briefing of the WALTon আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে দেশের শীর্ষ এই দাবা প্রতিযোগিতায় এবার মোট ১০টি দল অংশ নিচ্ছে।
দলগুলো হলো গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তিতাস ক্লাব (তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কো. লি.), বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল, প্রিতম প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জ, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব (সৃজন চেস ক্লাবের পরিবর্তে), লিওনাইন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দেশ ও বিদেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, মহিলা আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার এবং শীর্ষস্থানীয় রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়রা ১০টি দলের পক্ষে অংশগ্রহণ করবেন।
সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, গোল্ডেন স্পোর্টিং ক্লাব গতবারের প্রথম বিভাগ দাবা লিগ হতে উন্নীত হয়ে এবং শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব সৃজন চেস ক্লাবের থেকে স্বত্ত্ব নিয়ে এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশ নিচ্ছে। প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত ও ২জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। ৯দিন ব্যাপী এ দাবা লিগ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ,এম, ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, যুগ্ম সম্পাদক ও লিগ কমিটির সচিব মোরসালিন আহমেদ ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এর অপারেটিভ ডিরেক্টর এম, মাহমুদুল হক।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম