নিয়াজের শিরোপা, শিরোপার নিয়াজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ২২:১২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

নিয়াজের (ডান থেকে তৃতীয়) হাত ধরে অভিষেকে শিরোপা জিতলো পুলিশ শিরোপা জিততে শেষ রাউন্ডে দরকার ছিল ড্র। তবে ড্র নয়, জয় নিয়েই শিরোপা উৎসবে মেতেছে বাংলাদেশ পুলিশ দল। প্রিমিয়ার দাবা লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে নিয়াজ মোরশেদ-রানী হামিদদের নিয়ে গড়া দলটি। মঙ্গলবার শেষ রাউন্ডে পুলিশ ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে।

দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ছাড়াও চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার যোবাভা বাহাদুর ও গ্র্যান্ডমাস্টার মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ আবদুল মালেক।

অভিষেকেই শিরোপা জিতে নিয়াজ মোরশেদ উচ্ছ্বসিত, ‘এ নিয়ে চতুর্থ দলের হয়ে শিরোপাস্বাদ পেলাম। এর আগে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং এবং বেঙ্গল চেস ক্লাবের দল গড়ে জিতেছিলাম। তবে এবার কাজটা কঠিন ছিল।’

ভবিষ্যতেও পুলিশ দল দাবায় থাকবে, এমন আশাবাদ  নিয়াজের, ‘বাংলাদেশ পুলিশ একটা ইনস্টিটিউশন। তাদের অনেক রিসোর্স আছে। এরকম দল দাবায় আসলে ভাল হবে। আশা করছি পুলিশ দাবায় দীর্ঘদিন টিকে থাকবে ।’

শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে হারায়। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব হয় তৃতীয়। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দুই দল সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও সোনারগাঁও চেস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে।

রোল অব অনার

সাল         চ্যাম্পিয়ন       রানার্সআপ

২০১১     মোহামেডান     বাংলাদেশ বিমান

২০১২     মোহামেডান     দুরন্ত রাজশাহী

২০১৩    মোহামেডান    নৌবাহিনী

২০১৪     নৌবাহিনী       মোহামেডান

২০১৫    শেখ রাসেল     নৌবাহিনী

২০১৬   সাইফ স্পোর্টিং    শেখ রাসেল

২০১৭    বেঙ্গল চেস ক্লাব   সাইফ স্পোর্টিং

২০১৮   সাইফ স্পোর্টিং    নৌবাহিনী

২০১৯   বাংলাদেশ পুলিশ   সাইফ স্পোর্টিং

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম