আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতের তিন শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:০১

Badminton pix ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে ভারতীয় শাটলাররা আধিপত্য দেখিয়েছেন।পুরুষ ও মহিলা একক, পুরুষ দ্বৈতের শিরোপা জিতে নিয়েছেন তারা। মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতের শিরোপাগুলো জিতেছেন থাইল্যান্ড ও সিঙ্গাপুরের শাটলাররা।
শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাঁচটি ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ এককে ভারতের সাই প্রণীত ২-১ সেটে স্বদেশী সমীর বার্মাকে হারিয়ে শিরোপা জেতেন।
মহিলা এককে ভারতের গাদ্দে রাথভিকা শিবানী ২-১ সেটে আমেরিকার আইরিশ ওয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ দ্বৈতে ভারতের প্রন্নয় জেরি চোপরা ও অক্ষয় দেওয়ালকর জুটি ২-০ সেটে মালয়েশিয়ার চী তিন তান ও উই গ্লিন তান জুটিকে হারিয়ে শিরোপা জেতেন। মহিলা দ্বৈতে থাইল্যান্ডের চালাদচালাম চয়নিত ও ফাতেমাস মিউনওং জুটি ২-০ সেটে মালয়েশিয়ার উইন লো লিম ও মেং ইয়েন লি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মিশ্র দ্বৈতে সিঙ্গাপুরের ইয়ং কাই টেরি হি ও উই হান তান জুটি ২-১ সেটে মালয়েশিয়ার উই গ্লিন তান ও শেভন জেমাই লাই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব আশিকুর রহমান মিকু ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম