করোনাভাইরাস আতঙ্কে স্থগিত এশিয়ান সাইক্লিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭

সাইক্লিং দল করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। শুধু চীন নয়, অন্যান্য দেশেও এর সংক্রমণ হচ্ছে। এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে অনেক দেশই সতর্কতা অবলম্বন করেছে। সতর্কতার অংশ হিসেবে তো এশিয়ান সাইক্লিং কনফেডারেশন(এসিসি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপই স্থগিত করে দিয়েছে।

আগামী ১৭-২২ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়ার কথা ছিল এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১০জন সাইক্লিষ্টদের অংশ নেওয়ার কথা ছিল। গত ৭ ফেব্রুয়ারি ১০জনকে বাছাই করা হয়েছিল। নাছরিন সুলতানা, স্নিগ্ধা আক্তার, আল আমিন, নজরুল ইসলাম, কাজী রিফাত, নিশি খাতুন, তাম্মাদ বিল খায়ের, খন্দকার মাহবুব, সুবর্ণা বর্মা ও ফয়সাল হোসেন প্রস্তুতি নিলেও তাদের যাওয়া আর তাই হচ্ছে না।

এ বিষয়ে সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুবাইয়ে এসিসির জরুরি সভায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে। এশিয়া থেকে আসা সব সাইক্লিস্টদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম