আড়ং ডেইরি ফেডারেশন কাপ (র্যাংকিং) টেবিল টেনিস টুর্নামেন্টের মহিলা বিভাগের ফাইনালে পৌঁছেছেন মৌমিতা আলম রুমি ও রাহিমা আক্তার। বুধবার শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মহিলা এককের গ্রুপ ফাইনালে মৌমিতা আলম রুমি ৪-০ গেমে সিনথিকে এবং রাহিমা আক্তার ৪-২ গেমে সারমিনকে হারিয়ে ফাইনালে ওঠেন।
পুরুষ এককের খেলায় মানস ৩-০ গেমে পলাশকে, জাভেদ একই ব্যবধানে রকিকে, মাহবুব ৩-২ গেমে পরাগকে এবং হৃদয় একই ব্যবধানে সাহেদকে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান।
বৃহস্পতিবার পুরুষ ও মহিলা বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয় এএনএইচ। জাতীয় দলের খেলোয়াড় মানস চৌধুরী, খন্দকার মাহবুব বিল্লাহ, জাভেদ ও তুহিনের সমন্বয়ে গড়া দলটি ৩-০ গেমে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা জেতে।
মহিলা দলগতের ফাইনালে মৌমিতা আলম রুমি ও আঁখি আক্তার সিনথির সমন্বয়ে গড়া আবাহনী লিমিটেড ৩-০ গেমে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
/আরএম/এএ/








