আন্তবিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২২:১৬আপডেট : ০১ মার্চ ২০২০, ২২:১৬

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়ালো বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠে এ উপলক্ষ্যে জমকালো কনসার্টের আগে বহু খেলা সমন্বিত গেমসটির উদ্বোধন ঘোষনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন। এ সময় সাংগঠনিক কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

দেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১০২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে ৬৮৭টি পদকের জন্য লড়বে নারী-পুরুষ মিলিয়ে ৬ হাজার শিক্ষার্থী। এর মধ্যে নারী ক্রীড়াবিদ থাকছেন ১২০০ জন।

যে ১২টি খেলা আছে এই গেমসে অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবল, দাবা ও কাবাডি-এই ১২টি খেলা আছে এই গেমসে।

৬৮৭টি পদকের জন্য লড়বেন ক্রীড়াবিদরা। এখান থেকে একটি বি্শ্ববিদ্যালয় পাবে সেরার স্বীকৃতি। একজন করে নারী ও পুরুষ হবেন গেমসের সেরা খেলোয়াড়।

মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভেন্যুতে দেড়মাসব্যপী চলবে এই গেমস। পোলারের পৃষ্ঠপোষকতায় এ গেমসের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে স্পেলবাউন্ড লিও বার্নেট।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম