আড়ং ডেইরি ফেডারেশন কাপ (র্যাংকিং) টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন মানস চৌধুরী ও মহিলা এককে রাহিমা আক্তার।
বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে টানা চারবারের শিরোপাজয়ী মানস চৌধুরী ৪-১ সেটে আরেক তারকা খেলোয়াড় খন্দকার মাহবুব বিল্লাকে হারিয়ে শিরোপা জেতেন।
অন্যদিকে মহিলা এককে রাহিমা আক্তার ৪-১ সেটে মিনারা আক্তার শারমিনকে হারিয়ে শিরোপা জেতেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আড়ং ডেইরির ন্যাশনাল সেলস ম্যানেজার সাইফুল হুদা। এসময় ফেডারেশনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, শামসুল আলম আনু ও সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন।
/আরএম/এফআইআর/








