বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা বাংলাদেশের বরাদ্দ বাড়িয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২০, ২০:২৬আপডেট : ০৮ মার্চ ২০২০, ২০:২৬

বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা বাংলাদেশের বরাদ্দ বাড়িয়েছে প্রতি বছরই ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (আএএএফ)(এবার নাম পাল্টে হয়েছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস) থেকে বার্ষিক বরাদ্দ পেয়ে আসছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মাঝে দুইবছর বরাদ্দ বন্ধ ছিল। নতুন কমিটি আসার পর ফের বরাদ্দ পেতে শুরু করেছে। তবে আগের চেয়ে এখন বরাদ্দ বেশিই পাচ্ছে ফেডারেশন। এ বছরের জন্য ৪০ হাজার ডলার পাচ্ছে ফেডারেশন।

মূলত ঘরোয়া অ্যাথলেটিকসের কার্যক্রম ও বিশ্ব সংস্থাটির নিয়মকানুনগুলো মানতে পারলেই বার্ষিক বরাদ্দ অনুমোদিত হয়ে থাকে। ২০১৯ সালে বরাদ্দ বাড়িয়ে ১৫ হাজার থেকে ২৫ হাজার ডলার করেছিল বিশ্ব অ্যাথলেটিকস সংস্থা। ২০২০ সালের নতুন বরাদ্দ নিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেছেন, ‘বিশ্ব সংস্থার দেওয়া অনেক কিছুই আমরা করতে পেরেছি। আমরা আসার পর তাদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছি। তাদের দেওয়া শর্তের মধ্যে ঘরোয়া কার্যক্রম ঠিকমতো চালানো ছাড়াও দেশের বাইরে দল পাঠিয়েছি। এছাড়া অডিট রিপোর্টগুলোতে স্বচ্ছতা ছিল। যে কারণে তারা আমাদের জন্য এবার বরাদ্দও বেশি রেখেছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতেও নিয়মমাফিক চলতে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের