প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২০, ২২:৪৯আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২২:৪৯

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (ডানে) দিয়েছেন এক মাসের বেতন করোনাভাইরাসের প্রকোপে খেটে খাওয়া মানুষের নিদারুণ কষ্ট। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। তাদের সাহায্য করতে সরকার নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রধানমন্ত্রীর এ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। আজ (বুধবার) কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এর মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দফতর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করেছি।’

এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের