করোনাভাইরাস: অসহায় অ্যাথলেটদের পাশে ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ২১:১৪আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:৫৩

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন করোনাভাইরাসের কারণে যে সব অ্যাথলেট সমস্যার মধ্যে আছেন, তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এই লক্ষ্যে তারা ১০ লাখ টাকার তহবিল গড়তে যাচ্ছে।

ফেডারেশন সারা দেশ থেকে ২০০ অ্যাথলেট, কোচ ও সংগঠকসহ যারা এই ডিসিপ্লিনের সঙ্গে যুক্ত আছেন, তাদের সাহায্য করতে চাইছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে তাদের নামও চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বলেছেন, ‘করোনার কারণে অনেক অ্যাথলেট কিংবা কোচসহ সংগঠকের খারাপ সময় যাচ্ছে। তাই আমরা ফেডারেশন থেকে তহবিল গঠন করার চেষ্টা করছি। আমাদের অ্যাথলেটিকস পরিবারের মধ্যে যারা অবস্থাপন্ন, তারা তহবিল গঠনে এগিয়ে এসেছেন। এছাড়া আমাদের পরিচিত যারা আছেন তারাও সাহায্য করছেন।’

রমজানের শুরুতে অসহায় অ্যাথলেটদের সহায়তা দেবে ফেডারেশন। রকিব আরও জানিয়েছেন, ‘এরই মধ্যে আমরা ৩ লাখ টাকা পেয়েছি। বাকি টাকারও জোগাড় চলছে। সবাই যার যার সাধ্য মতো দিচ্ছে। রোজার মাসের শুরু থেকে অসহায় যারা আছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা সাহায্য করব। প্রয়োজনে ফেডারেশনের ফান্ড থেকেও সাহায্য করা হবে। আমরা এখানেই থেমে থাকছি না। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও সাহায্যের জন্য চিঠি দিয়েছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম