চলে গেলেন উশু খেলোয়াড় আব্দুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২০:৪১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:৫৩

অনুশীলন করতে গিয়ে ঘাড়ে আঘাত পেয়েছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ ২০১৮ সালের ১৬ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদে অনুশীলন করতে গিয়ে আঘাত পেয়েছিলেন উশু খেলোয়াড় মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর থেকে বিছানাই ছিল তার সঙ্গী। চারটি অপারেশনের পরও সুস্থ করা যায়নি তাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ।

মাত্র ২২ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া এই উশু খেলোয়াড়কে বুধবার সকালে জামালপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

যাত্রাবাড়ির এক মাদ্রাসায় পড়ার পাশাপাশি উশুর প্রতি ছিল তার প্রচণ্ড টান। ২০১৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদে একটি ক্লাবের হয়ে অনুশীলন করতে গিয়ে ঘাড়ে আঘাত পান আব্দুল্লাহ। তার বড় ভাই ওবায়দুল্লাহ বলেছেন, ‘আব্দুল্লাহ উশু খেলা পছন্দ করতো। তাই সে ক্রীড়া পরিষদে যেত। কিন্তু ঘাড়ে ব্যথা পাওয়ার পর থেকে তাকে চিকিৎসা করিয়েও সুস্থ করে তোলা যায়নি।’

আব্দুল্লাহ অবশ্য উশু ফেডারেশনের নিবন্ধিত খেলোয়াড় ছিলেন না। এ প্রসঙ্গে উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেছেন, ‘আব্দুল্লাহ আমাদের নিবন্ধিত খেলোয়াড় ছিল না। তবে সে আহত হওয়ার পর থেকে তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেছি। তবে আমরা চাই না ক্রীড়া পরিষদে নিবন্ধনের বাইরে কেউ এসে অনুশীলন করুক। এতে করে দেখা যায় নিয়ম-কানুন ঠিক থাকে না। ইনজুরির ভয় থাকে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম