কমিটি নিয়ে দাবা ফেডারেশনের চিঠি, এখনও পায়নি ক্রীড়া পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২০, ২০:৪১আপডেট : ০৮ জুন ২০২০, ২০:৪৫

বাংলাদেশ দাবা ফেডারেশন আগামী ১৪ জুন দাবা ফেডারেশনের নির্বাচিত কমিটির চার বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্বাচন কবে হবে, তা হয়ে পড়েছে অনিশ্চিত। এরই মধ্যে অবশ্য ফেডারেশন থেকে অ্যাডহক, অর্থাৎ অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে। যদিও ক্রীড়া পরিষদ এখনও কোনও চিঠি পায়নি।

বর্তমান সভাপতি ও পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত চিঠিতে নতুন কমিটির তালিকা জমা দিয়েছে দাবা ফেডারেশন। যেখানে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমকে একই পদে রেখে তালিকায় যোগ করা হয়েছে আগের কমিটির বেশিরভাগ সদস্যকে।

এ বিষয়ে শাহাবুদ্দিন শামীম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ১৪ জুন। তাই আগেই আমাদের সভাপতি মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছেন। চিঠিতে আগামীতে অন্তর্বর্তীকালীন সময়ে দাবা ফেডারেশনের দায়িত্বে যারা থাকবেন, তাদের একটি তালিকা করে দেওয়া হয়েছে। যেন এই কমিটি নতুন নির্বাচনের আগে দায়িত্ব পালন করতে পারে।’

কিন্তু ক্রীড়া পরিষদ এ ব্যাপারে এখনও কোনও চিঠি পায়নি। ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম জানিয়েছেন তেমনটাই, ‘আমার হাতে এখনও দাবা ফেডারেশনের কোনও চিঠি আসেনি। মেয়াদ পূর্তির পর কিভাবে ফেডারেশন চলবে তা এখনই বলা যাচ্ছে না। আগে তাদের চিঠি পাই। সেখানে কী বলেছে তারা, দেখবো। তারপর আমরা সিদ্ধান্ত নেবো অ্যাডহক কমিটির বিষয়ে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়