করোনায় সাবেক ভলিবল খেলোয়াড়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২০, ২১:৫২আপডেট : ১৬ জুন ২০২০, ২২:০৩

করোনায় মারা গেছেন মমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত রবিবার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মমিনুল ইসলাম। করোনার কাছে শেষ পর্যন্ত হারই মেনেছেন তিনি। আজ (মঙ্গলবার) বিকেলে ৫৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন মমিনুল। রেখে গেছেন স্ত্রী ও তিন ছেলে।

’৮০-র দশকে জাতীয় ভলিবল দলের নিয়মিত সদস্য ছিলেন মমিনুল। খেলছেন সুনামের সঙ্গে। এছাড়া তিতাস গ্যাস ট্র্যান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মমিনুল ভাই ভালো মানুষ ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে ফিরতে পারলেন না। আজ বিকেলে চলে গেছেন না ফেরার দেশে। তিনি জাতীয় দলে খেলেছেন। এছাড়া তিতাস ক্লাবেও খেলেছেন। ভলিবলে ছিল তার দীপ্ত পদচারণা।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম