বিশ্ব আর্চারি থেকে ৫ হাজার ডলার পাচ্ছেন রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ২১:৪৪আপডেট : ০৭ জুলাই ২০২০, ২২:০৭

বাংলাদেশি আর্চার রোমান সানা করোনাকালে বিশ্ব আর্চারি ফেডারেশন ও ফাউন্ডেশন ফর গ্লোবাল স্পোর্টস ডেভলপমেন্ট যৌথ উদ্যোগে বিশ্বের ৩৫ জন আর্চারকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানাও। তিনি পাচ্ছেন ৫ হাজার ইউএস ডলার।

করোনায় ক্ষতিগ্রস্ত আর্চারদের পাশে দাঁড়াতে মূলত তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে জমা পড়েছে ১ লাখ ৯০ হাজার ডলার। সেখান থেকে সাহায্য পাচ্ছেন রোমানসহ বিশ্বের ৩৫ জন আর্চার। শিগগিরই কিছু নিয়ম-কানুন পূরণের পর এই অর্থ আর্চারদের একাউন্টে দেওয়া হবে।

এমন সাহায্যের কথা শুনে উচ্ছ্বসিত রোমান, ‘আমি গত মাসে আবেদন করেছিলাম। অর্থ সাহায্য পাবো জেনে ভালো লাগছে। আমাদের জার্মান কোচ ফ্রেডরিক এই অর্থ প্রাপ্তিতে অবদান রেখেছেন। এটা আসলে সৌভাগ্যের বিষয়। এখন এই অর্থ ব্যক্তিগত ও আর্চারির উন্নয়নে কাজে লাগাতে পারব।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বলেছেন, ‘অলিম্পিকে যারা জায়গা করে নিয়েছে, তারা মূলত এই সাহায্য পাচ্ছে। সারা বিশ্ব থেকে বাছাই করে ৩৫ জন আর্চারকে সাহায্য দেওয়া হচ্ছে। এর মধ্যে আমাদের রোমান সানা পাবে ৫ হাজার ডলার। তবে আমরা এখনও এই বিষয়ে অফিসিয়ালি চিঠি পাইনি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
মাতৃত্বের পর কেন তারকাদের শরীর নিয়ে এত কটাক্ষ?
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
গারো পাহাড়ের পাদদেশে এবার ‘ইত্যাদি’
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের