বিজয় দিবস তায়কোয়ন্দোতে চ্যাম্পিয়ন ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৯:১০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২০:৩৭

বিজয় দিবস তায়কোয়ন্দোতে চ্যাম্পিয়ন ঢাকাওয়ালটন ৭ম জাতীয় তায়কোয়ন্দোর দলগত ইভেন্টে পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। রানার্স আপ হয়েছে বসুন্ধরা গ্রুপ আর তৃতীয় স্থান অর্জন করেছে নারায়ণগঞ্জ।
বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ন্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা বুধবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।
এছাড়া বিভিন্ন বিভাগে পাঁচজন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করা হয়। তারা হলেন সায়মা আক্তার অর্পা (জুনিয়র মহিলা), সান্তনা রানী রায় (সিনিয়র মহিলা), আল-আমিন শিকদার (সিনিয়র পুরুষ), জাহিদুল ইসলাম (সিনিয়র পুরুষ) ও তৌহিদুল ইসলাম রাকীব (সিনিয়র পুরুষ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়া দূতাবাসের চিফ অব মিশন হান সন আইকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন) রকফার সুলতানা খান (পিপিএম, বিপিএম), ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ন্দো ফেডারেশনের মহাসচিব সোয়ালমান শিকদার।
/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম