সাইক্লিং ফেডারেশনে নতুন করে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। আগের সাধারণ সম্পাদক পারভেজ হাসানের জায়গা হয়নি এই কমিটিতে। নতুন সাধারণত সম্পাদক হয়েছেন তাহের উল আলম চৌধুরী।
তবে ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি মনোনীত করা হয়নি। এই কমিটিতে আবারও জায়গা হয়েছে সাবেক তারকা জোবেরা রহমান লিনুর। তিনি হয়েছেন সহ-সভাপতি।
অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয় এখনও সভাপতি মনোনয়ন দেয়নি। তাই ওই পদটি খালি আছে। নানান কারণে আগের কমিটি ভেঙে নতুন করে করা হয়েছে।’








