করোনায় প্রাণ গেল প্রবীণ ক্রীড়া সাংবাদিক হান্নান খানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ২০:৫৭আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২৮

ক্রীড়া সাংবাদিক হান্নান খান আর নেই করোনাভাইরাস কেড়ে নিলো আরও একজন ক্রীড়া সাংবাদিকের প্রাণ। বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক হান্নান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। রেখে গেছেন স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী। আগামীকাল (মঙ্গলবার) ফজরের নামাজের পর জানাজা শেষে মোহাম্মদপুরে তাকে দাফন করার কথা আছে।

তার ছোট ছেলে সামিউল খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা ২২ অক্টোবর করোনা পজিটিভ হন। এরপর থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই দিন পর থেকেই আইসিউতে ছিলেন। এমনিতেই তার কিডনি জটিলতা ছিল। প্রতিদিনই তার অবস্থার অবনিত হতে থাকে। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ হান্নান খান দীর্ধদিন ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। রাজশাহী থেকে উঠে থেকে এসে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। ১৯৬৮ সালে তার লেখা শুরু দৈনিক আজাদ দিয়ে। এরপর ইত্তেফাকসহ নানা পত্রিকায় লেখা চলতে থাকে। ১৯৭৮ সালে রাজশাহীর দৈনিক বার্তা দিয়ে সরাসরি ক্রীড়া সাংবাদিক হিসেবে চাকরি শুরু করেন। কাজ করেছেন দেশের নানা জাতীয় পত্রিকায়। এছাড়া দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের ক্রীড়া বিভাগে ছিলেন অন্যতম প্রাণ হিসেবে। কিছুদিন আগেও এটিএন বাংলায় যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

হান্নান খান শুধু ক্রীড়া সাংবাদিকই ছিলেন না, একাধারে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। মাঠের খেলাকে লেখার ভাষায় অনুবাদ করা কিংবা ছন্দবদ্ধ শব্দে মুখের ভাষায় রেডিও কিংবা টেলিভিশনের শ্রোতা-দর্শকদের দৃষ্টিগ্রাহ্য করার সার্থক রূপকার ছিলেন।

এই তো করোনা শুরুর আগেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে প্রায়ই আপনমনে খেলা কভার করতে আসতেন। কোনও সময় সহকর্মী কারও ম্যাচের বর্ণনা লিখতে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে বলে দিতে কার্পণ্য ছিল না হান্নান খানের।

প্রবীণ এই ক্রীড়া সাংবাদিক ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নাল্টিস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য। এছাড়া ক্রীড়া সাংবাদিকতায় তার অবদান স্বরূপ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সম্মাননা দিয়েছিল। দুটি সংগঠনই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

করোনাভাইরাসে মারা যাওয়া দ্বিতীয় ক্রীড়া সাংবাদিক হান্নান খান। এর আগে গত মার্চে প্রাণঘাতী ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের