জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাস্কেটবল ফেডারেশন একের পর এক প্রতিযোগিতা আয়োজন করে যাচ্ছে। আজ (শুক্রবার) হয়ে গেল মেয়েদের অনূর্ধ্ব-২৩ থ্রি অন থ্রি বাস্কেটবল প্রতিযোগিতা।
মেয়েদের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হরনেটস এফসি। ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হরনেটস ৬-৫ পয়েন্টে হারিয়েছে আইএমসি স্পোর্ট একাডেমিকে।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুই গ্রুপে ৬টি দল অংশ নিয়েছিল।
প্রতিযোগিতা শেষে অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








