৬৫৪ স্কোর গড়ে সেরা রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৭

রোমান সানা করোনাভাইরাসের থাবায় বন্ধ হওয়া আর্চারি দলের অনুশীলন শুরু হয়েছে অনেকদিন আগেই। তিন মাসের অনুশীলন শেষে কার কী অবস্থান, তা দেখার জন্য বিজয় দিবস আর্চারি অন্যতম প্রতিযোগিতা। আজ (সোমবার) এই প্রতিযোগিতার বাছাইয়ে প্রত্যাশামতোই সেরা হয়েছেন রোমান সানা।

তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ২৭ জন পুরুষ ও মহিলা আর্চার অংশ নিচ্ছে। খেলা হবে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক ও রিকার্ভ মিশ্র দলগত এবং কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টে রোমান সানা ৭২০-এর মধ্যে ৬৫৪ স্কোর অর্জন করে প্রথম হয়েছেন। ইমদাদুল হক মিলন ৬৪৯ স্কোর করে দ্বিতীয়, প্রদীপ্ত চাকমা ৬৪৮ স্কোর করে তৃতীয়, আব্দুর রহমান আলিফ ৬৪৫ স্কোর করে চতুর্থ ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৬৪০ স্কোর করে হয়েছেন পঞ্চম।

মেয়েদের ইভেন্টে মেহেনাজ আক্তার মনিরা প্রথম, ইতি খাতুন দ্বিতীয় ও দিয়া সিদ্দিকী তৃতীয় হয়েছেন। অন্য ইভেন্টগুলোর বাছাইও হয়েছে সোমবার।

আগামীকাল (মঙ্গলবার) সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের খেলা শুরু হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক